আজ শুক্রবার, মে ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শাহ শিবলী সাদিক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শামীম উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার শামসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভীন, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ৮ ইউনিয়ন প্রতিনিধিদের হাতে থানা পুলিশ কর্তৃক পরিদর্শক খাতা তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৪৯ টি পূজা মন্ডলের সরকারি নিয়ম ও আপনাদের নিজেদের যে দায়িত্ব আপনারা সঠিকভাবে মেনে চললে সুন্দরভাবে পূজা উদযাপন সম্পন্ন করতে পারবো।

