আজ বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
- শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ
- মাগুরা নিউজের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রাজীব কুমার মিত্র জয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে আনন্দ কুমার (৩৫) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়াঘাটা গ্রামে বাড়ির পাশে আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার বালিয়াঘাটা গ্রামে গৌর চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা, সোমবার সকালে বালিয়াঘাটা গ্রামের লোকজন স্থানীয় একটি আম বাগানে আমগাছে ঝুলন্ত একটি মরদেহ দেখতে পায়। পরে তার শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় লোকজন আরো জানান, আনন্দ একজন মানসিক প্রতিবন্ধী ছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, আমরা মরদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

