শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ৩ টি বসতঘর, বসতঘরের থাকা আসবাবপত্র, ৩ টি গোয়ালঘর, গোয়ালে থাকা ৪ টি গরু ও ৪ টি ছাগল, ২ টি রান্নাঘর পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নজক জোয়ার্দার, কামাল জোয়ার্দার, শিলন জোয়ার্দার, জিকো মোল্যা, ওবায়েদ মোল্যার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নজক জোয়ার্দারের গোয়ালঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে আমাদের ছয়টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয় টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: