আজ শুক্রবার, মে ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
- শ্রীপুরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
- শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার দুপুরে কৃষক-কৃষাণী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ কৃষককে রোপা আমন, ৩০০ জন কৃষককে শাকসবজি, পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জন, এয়ার ফ্লো ৮০ জন, তালের চারা ৭৫ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ১ হাজার ৩০০ জন, আম ১৫০ জন ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্র ছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

