আজ বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
- শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ
- মাগুরা নিউজের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রাজীব কুমার মিত্র জয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী
- শ্রীপুরে নাজমুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ব্যতিক্রমী ঈদ আড্ডা কর্নারের আয়োজন
- শ্রীপুরে "প্রত্যয়" সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি খাতুন ওই গ্রামের আজগর হোসেনের স্ত্রী।
নিহত রুমি খাতুনের দেবর মাহবুবুর রহমান জানান, বুধবার বিকেলে ছাগলের জন্য কলার পাতা আনতে বাড়ির বাইরে যান ভাবি রুমি খাতুন। বাড়িতে ফেরার সময় গোয়ালঘরের টিনের বেড়ার সাথে স্পর্শ লাগে। এ সময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আগে থেকেই বৈদ্যুতিক তার টিনের স্পর্শে সম্পূর্ণ গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক গৃহবধূকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

