আজ সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে শুক্রবার বিকালে ৭০ ঊর্ধ্ব এক স্কুল শিক্ষক পানিতে ডুবে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দোরান নগর গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল চারটার দিকে ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত মাস্টার পার্শ্ববর্তী গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। কিছু সময় পরে ওই গ্রামের অমলেন্দু নামে একজন একই জায়গায় গোসল করতে নামলে ওই বৃদ্ধের লাশ তার পায়ে বাঁধে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে লাশ উপরে তুলে নিয়ে আসে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

