আজ শুক্রবার, মে ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে লক্ষাধিক টাকার চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। সোমবার সকালে উপজেলার কুমার নদের বটিয়াখালি ও দেবীনগর খালে অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর তত্বাবধানে ও মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে ২০ টি অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। আগামী ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।

