আজ সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- তারাও এসেছিলেন ভোট কেন্দ্রে
- শ্রীপুরে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
- কাজলী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে হাফেজিয়া মাদ্রাসায় আগুন
- শ্রীপুরে শিক্ষা সফরের বহনকারী বাস দূর্ঘটনার শিকার
- শ্রীপুরে বারোমাসী সিডলেস চায়না-৩ লেবু চাষে সফলতা
- শ্রীপুরে কার্ডিও পালমোনারী রিসাসিটেশন (সিপিআর) এর উপর স্কুল পর্যায়ে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা
- মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা
- মহম্মদপুরের বড়রিয়া শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা
- শ্রীপুরের সোনাতুন্দী নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ১১তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মসলা জাতীয় জিও ব্যাগ/বস্তায় আদা চাষের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া মাঠে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আজগর আলী।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন, কৃষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে এলাকার কয়েক শত কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন।

