আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর সহযোগিতায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) সভাপতি খন্দকার আবু নঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সি জয়নুল আবেদীন, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে র্যাফেল ড্র, বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

