আজ রবিবার, জুলাই ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলুন উড়িয়ে ও উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ।
শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

