শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে শনিবার সকালে দেবীনগর খালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চায়না জাল জব্দ করা হয় এবং দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন  বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না জালে দেশীয় মাছ ও মৎস্যসম্পদ শেষ করে দিচ্ছে। আজ সকালে অভিযান পরিচালনা করে প্রায় ৬’শ মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: