আজ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি নেতা ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। শনিবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, হিন্দু সম্প্রদায় মানুষের ভয়ের কোন কারণ নেই। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠন হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সাহেদ হাসান টোগর, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য মীর রুমি, আসাদুজ্জামান খাঁজা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মঈন, কৃষক আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, সদস্য সচিব রুমানুর রহমান বিপ্লব, শ্রমিক দলের আহ্বায়ক মোল্যা সেলিম রেজা, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, তাঁতী দলের আহ্বায়ক ইকবাল হোসেন, শ্রীকোল ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম মোল্যাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

