মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
শালিখায় পাচঁটি ওয়ারেন্ট ভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।সোমবার(১৩ মে) পঞ্চগড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্ল্যার পুত্র মোঃশহিদুল ইসলাম( উপজেলার বুনাগাতী এলাকার মেসাস-মাসুম ব্রিকস এর মালিক )
পুলিশ সুত্রে জানা যায় শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃনাছির উদ্দিন এর নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম মাগুরা এর সহায়তায় এসআই অনুপম রায় ও এএসআই সুব্রত কুমার দাস বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং শ্বাসরুদ্ধ কর অভিযান শেষে পঞ্চগড় জেলার সদর থানাধীন জালসি স্টেডিয়ামপাড়া থেকে দীর্ঘ দিন যাবত পালাতক থাকা পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃশহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৩টি সাজা ও ২টি সাধারণ গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক জন আসামী গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

