আজ মঙ্গলবার, মে ১৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
- শ্রীপুরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
- শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্ধ হতে বিনামূল্যে গবাদী প্রাণির লাম্পি স্কিন রোগের টিকা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে৷ ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে আজ মঙ্গলবার উপজেলা সদর আড়পাড়া কানুদার খাল সংলগ্ন গরু হাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টিকা দান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহারীন সুলতানা,কৃষি স্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ৷ টিকা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ বনি আমিন বলেন, উপজেলার ধনেশ্বরগাতী ও গঙ্গারামপুর ইউনিয়নে বিনামূল্যে মোট ৬০০ গবাদী প্রাণির লাম্পি স্কিন রোগের টিকা প্রদান করা হবে৷

