আজ বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
- শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ
- মাগুরা নিউজের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রাজীব কুমার মিত্র জয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার (৫ এপ্রিল) সকালে শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ।
কার্যক্রম চলমান অবস্থায় সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
পরে যা নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হয়।
শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

