আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
- শ্রীপুরে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১
- শ্রীপুরে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- শ্রীপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ
- শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
- শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
- শ্রীপুরে মসজিদ উন্নয়নে সবুজ আন্দোলনের চেয়ারম্যানের আর্থিক সহায়তা প্রদান
- শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষ ৩৫ টি বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত ২ নারী
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন এ শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন ও আ’লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ শুক্রবার ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, কেক কাটা, চিত্রাংকন,সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু,ওসি মোঃ মোশারফ হোসেন,ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাষ্টার প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা ৷ আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ৷

