আজ শনিবার, অগাস্ট ৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত,প্রাণী সম্পাদক কর্মকর্তা সাহারিন সুলতানা,সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন,ওসি তদন্ত মোঃ আতাউর রহমান, আইসিটি অফিসার সুমন মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম,উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার, আরজ আলী বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায়
মাদক, বাল্যাবিবাহ,শারদীয় দুর্গা উৎসব ও সামাজিক কন্দল এবং ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়৷

