মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে জেলা যুবদলের অন্যতম সদস্য মো. মিরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা যুবদলের আয়োজনে সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: