আজ বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
- শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ
- মাগুরা নিউজের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রাজীব কুমার মিত্র জয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
চতুর্থবারের মতো কলেজ পর্যায়ে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন ড. মুসাফির নজরুল (নজরুল ইসলাম)। সোমবার সকালে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এর আগে গত বুধবার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ মমতাজ মহল তাঁর হাতে ২০২৪ সালের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
মুসাফির নজরুল মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘বিভাগোত্তার বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’-শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ও ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন।
বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুল কলেজ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। নব্বই দশকের মধ্যভাগ থেকে দেশ-বিদেশের বিভিন্ন ন্যাশনাল জার্নাল, জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও লিটল ম্যাগে দুই শতাধিক অনুবাদ, গবেষণা প্রবন্ধ, কবিতা ও ফিচার ছাপা হয়েছে। তাঁর মৌলিক রচনা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৬টি।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক মুসাফির নজরুল এর আগেও অনুবাদ সাহিত্যে মাগুরার ‘নবগঙ্গা সাহিত্যগোষ্ঠী সম্মাননা পদক ২০০৮’, সাংবাদিকতায় ঢাকাস্থ ‘আট-ই ফাল্গুণ স্মৃতি সংসদ সম্মাননা পদক ২০০৯’ ‘মাগুরা সাহিত্যক কল্যাণ পরিষদ সম্মাননা পদক-২০২৩” লাভ করেন। তিনি এর আগে ২০১৮, ২০১৯, ২০২২, ও ২০২৩ সালে কলেজ পর্যায়ে শ্রীপুর উপজেলা ও মাগুরা জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন।

