একাত্তরের মানবতাবিরোধী মামলার আসামি আকরাম গ্রেফতার

Akram_546533631মাগুরানিউজ.কম: আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত-১ এ অভিযুক্ত মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে (৬০) গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। আকরাম হোসেন খুলনার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার দৈবজ্ঞহাটি ইউনিয়নের দৈবজ্ঞহাটি গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে।

শুক্রবার ভোর রাতে জেলার পবা উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকার এক আত্মীয় বাড়ি থেকে খুলনার মোরেলগঞ্জ ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এবং মহানগর গোয়েন্দা শাখা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সকালে বাগেরহাট থানা পুলিশ তাকে রাজপাড়া থানা থেকে বিশেষ নিরাপত্তার সঙ্গে ঢাকায় রওয়ানা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনলে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে খান মোহাম্মাদ আকরাম হোসেন বাগেরহাট এলাকা থেকে পালিয়ে যান। 

বিভিন্ন স্থানে অবস্থানের পর সর্বশেষ রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি। পরে বিভিন্ন কৌশলে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসাথে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ইতিহাসে ঘটনাটি শাঁখারীকাঠি গণহত্যা নামে পরিচিত।

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলে ২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামের স্থানীয় এক মুক্তিযোদ্ধা বাদী হয়ে রাজাকার আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদারসহ ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে একটি মামলা করেন। মামলাটি পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আমলে নেয়। পরে চলতি মাসের ১০ তারিখে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত ১১ জুন ভোরে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রাম থেকে একই মামলায় আব্দুল লতিফ তালুকদারকে  (৬৫) গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: