শ্রীপুরে প্রত্যয় সামাজিক সংগঠনের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সামাজিক সংগঠন প্রত্যয়ের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছর ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রত্যয় সামাজিক সংগঠনের পরিচালক ফাহিম রেজা প্রিন্সের সার্বিক তত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাসান সৈকত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় শাখার উপ-সমাজ সেবা সম্পাদক ও প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সদস্য তৌকির তপু, বাংলাদেশ জাতীয় ভলিবল টিমের সদস্য ইসমাইল হোসেন পাভেল, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সদস্য আল-জুবায়ের প্লাবন, প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল ইসলামসহ প্রত্যয়ের সকল সদস্য বৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রত্যয় একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ২৯ রমজান ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ও ২৯ রমজান ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এছাড়া বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কার্যক্রমে ফলে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে সংগঠনটি।

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: