মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
শালিখায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
আজ উপজেলা সদর আড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান বিশ্বাস৷ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান৷ বিশেষ অতিথি ছিলেন মাগুরা পৌর আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান হিসাম,মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফ খান, সাকিব হাসান তুহিন৷ শালিখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, তালখড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, ইমদাদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান বিশ্বাস সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃ ষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ৷,অনুষ্ঠানটি সঞ্চলনা করেন,শালিখা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন ৷ অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একটি সুখী, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলাদেশ বির্নিমাণের জন্য দোয়া করা হয়।

