উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদ নির্বাচনে এ্যাড. আবদুল মজিদ (২) সভাপতি এবং এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। 

আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

প্রধান দুটি পদের সভাপতি পদে এ্যাড. আবদুল মজিদ ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি এ্যাড. আবদুর রাজ্জাক পেয়েছেন ৯৯ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস পেয়েছেন ৬৫ ভোট।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচিত অন্যরা হচ্ছেন সহ-সভাপতি সামছুল আলম, যুগ্ম সম্পাদক (দেওয়ানী) মোঃ ফরিদ হোসেন, যুগ্ম সম্পাদক (ফৌজদারি) নুরুজ্জামান শাহীন, হিসাব নিরীক্ষক আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ অমিত্র মিত্র, গ্রন্থাগারিক আইয়ুব হোসেন সুরুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অজেদা সিদ্দিকী এবং নির্বাহী সদস্য যথাক্রমে মশিয়ার রহমান, দেবব্রত শিকদার দেবু, মিতা খাতুন, রওশন আকতার বিউটি, আবু মুছা এবং জাহাঙ্গীর কবীর।

নির্বাচনে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ২০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন পালন করেন এ্যাড. সঞ্জিত কুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: