মহম্মদপুরের শ্যামনগরে গণপিটুনির কবলে নসিমন চোর

মাগুরানিউজ.কমঃ


1 (10)নসিমন চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে শের আলী (৪২) নামের এক চোর গুরুতর আহত হয়েছে।

শুক্রবার ভোররাতে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। শের আলী উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামের ইজাহার শেখের ছেলে। তাকে পুলিশ পাহারায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

পুলিশ ও এলাকাবাসী জানা, উপজেলার শ্যামনগর গ্রামে শুক্রবার ভোর পৌনে ৩টার দিকে ফারুক মোল্যার বাড়িতে নসিমন চুরি করতে আসলে টের পেয়ে বাড়ির লোকজন চোর বলে  চিৎকার দেয়। পরে এলাকাবাসী শের আলীকে ধরে পিটুিন দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোকসেদুল মোমিন জানান, ‘শের আলীর অবস্থা আশঙ্কাজনক।’

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: