মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন, ক্রিয়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম, সাবেক সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।


