আজ সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে কার্ডিও পালমোনারী রিসাসিটেশন (সিপিআর) এর উপর স্কুল পর্যায়ে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা
- মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা
- মহম্মদপুরের বড়রিয়া শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা
- শ্রীপুরের সোনাতুন্দী নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ১১তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- শ্রীপুরে কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- শ্রীপরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন
- শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ গঠন
- শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর সদরে ওই ইউনিয়নের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশেপাশের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু-ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে জাহিদুল ইসলাম, মো. সেলিম রেজা, রশিদ মোল্লা, দুলাল বিশ্বাস, সামছুল মোল্লা, আলেক বিশ্বাস, ওয়াসিম মোল্লা, মামুন মিয়া, আকাশ, মিরাজ শেখ, লাউন মোল্লাসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

