শ্রীপুরে দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। এ সময় পাইপগান দু’টির পাশাপাশি ১ টি পইপগানের অতিরিক্ত ব্যারেল, ২ টলি অবৈধ কাঠ, ২ টি গাছ কাটা করাত, ১ টি কুড়াল, ৪ টি গাছ কাটা দা ও ৪ টি রিং রেঞ্জ উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে অভিযোগ যায় যে, উপজেলার সারঙ্গদিয়া সারঙ্গদিয়া গরুর হাটের পাশের সরকারি জমিতে রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছে। খবর পেয়ে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল ও শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা সেখান থেকে পালিয়ে যাই। এ সময় দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: