শ্রীপুরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার বিকেলে শ্রীপুর সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক মো. রুবাইয়াত হোসেন খাঁন, মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হাসান লিটন, সাবেক ছাত্রদল নেতা এ্যাড. শহিদুল ইসলাম রূপক, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মাসুদ মজুমদার, খলিলুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

সাবেক ছাত্রনেতা মইনুল ইসলাম সুজনের সঞ্চালনায় ও শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মাহাবুব শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল।

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: