শালিখায় স্কুল সভাপতিকে ঘুষ না দেওয়ায় কর্মচারীর বেতন বন্ধ

মাগুরানিউজ.কমঃ 

file (3).jprtgaereg

ম্যানেজিং কমিটির সভাপতির দাবিকৃত এক লাখ টাকা ঘুষ দিতে না পারায় তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না মাগুরায় শালিখা উপজেলার ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের এমএলএসএস ইলিয়াছ আলী। ফলে ঈদ সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে কিভাবে দিন কাটবে সে চিন্তায় অস্থির তিনি।

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইলিয়াছ আলী এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক তিনি প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে এমএলএসএস পদে নিয়োগপ্রাপ্ত হন। তার ইনডেক্স নং-১১১১৩৪৫।

সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর লাল তার বেতন-ভাতার জন্য তিন মাসের বিল প্রস্তুত করলেও ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি আলী হোসেন মোল্যা ওই বিলে স্বাক্ষর করেননি। স্বাক্ষরের বিনিময়ে সভাপতি এক লাখ টাকা দাবি করছেন। এ টাকা দিতে না পারায় এখনও তার বেতন-ভাতা বন্ধ রয়েছে।

তাই বাধ্য হয়ে তিনি গত ১৫ সেপ্টেম্বর শালিখা থানায়  গত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া একই দিনে শালিখা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদনও করেছেন। কিন্তু তাতেও বেতন-ভাতার কোনো সমাধান হয়নি। 

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি আলী হোসেন মোল্যার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এছাড়া স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর লালের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: