শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আজ বিকালে শালিখা থানার এ এসআই  লিটন হোসেন এর নেতৃত্বে এ এসআই মিলন হোসাইন সংগীয় ফোর্সসহ যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ বছর  পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃআলম শেখ,পিতা-মোঃনওশের আলী শেখ
 গ্রামঃবয়রা(মধ্যপাড়া)থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করে।আসামী মোঃআলম শেখকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল এসসি নং-(২০৭/১৩) মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করে।আসামী গ্রেফতারের ভয়ে গত ৪বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্দবেশ ধারণ করে পলাতক ছিল। পালিয়ে থেকেও রক্ষা হলো না তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় শালিখা থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে শালিখা থানার চৌকশ পুলিশ  টিমের নেতৃত্বে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃনাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এর আগে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০২১ সালের ডিসেম্বর মাসে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আলম শেখকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আলম শেখ ৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর আজ গ্রেফতার হয়।
March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: