ইরাকে বন্দি নার্সরা ভারতে ফিরেছেন

nurse_124648968আন্তর্জাতিকডেস্কঃ ইরাকে সুন্নি জঙ্গিদের হাতে বন্দি থাকা ৪৬ জন নার্স ভারতে ফিরে এসেছেন।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী একটি বিশেষ বিমান মুম্বাই বিমান বন্দরে অবতরণ করে। নার্সদের সকলের বাড়ি কেরালা রাজ্যে। তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে।
ভারতীয় নার্সদের জীবন নিয়ে নানা আশঙ্কার মধ্যেই শুক্রবার সকালে কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি তাদের মুক্ত হওয়া ও দেশে ফিরে আসার কথা ঘোষণা করেন।

তবে তারা কীভাবে ছাড়া পেল এ ব্যাপারে কোনোকিছুই জানাতে চাননি কেরলের মুখ্যমন্ত্রী।শনিবার সকালের এ বিমানে করে ইরাকে কর্মরত আরো ১৩৭ ভারতীয় ফিরেছেন।

শুক্রবার সকালেই মুক্ত নার্সরা কেরলে তাদের পরিবারের সঙ্গে টেলিফোনে কথাও বলেন। সকাল থেকেই কেরালার কোচি আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করে আছেন। 

এই নার্সরা এতদিন তিকরিতে দ্যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ত জঙ্গিদের হাতে বন্দি ছিলেন। 

ভারতের বিভিন্ন গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছিলো, জঙ্গিরা তাদের দুটি বাসে করে তিকরিত থেকে ৬০ কিলোমিটার দূরে মসূলে সরিয়ে নিয়েছে। মসূল শহরটি আগেই দখল করে নিয়েছিলো সুন্নি জঙ্গিরা।

নার্সদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: